ওয়েবসাইট থেকে

  1. সাইন ইন করুন।
  2. প্রোফাইল পাতায় যান।
  3. নিচে অ্যাকাউন্ট মুছে ফেলুন চাপুন, তারপর নিশ্চিত করুন।

প্রোফাইলে যান

অ্যাপ থেকে

অ্যাপে প্রোফাইল → অ্যাকাউন্ট মুছে ফেলুন চাপুন, তারপর নিশ্চিত করুন।

সাইন ইন করতে না পারলে

যে মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন, সেটি এবং সম্ভব হলে আপনার রোগী আইডি লিখে আমাদের জানান: support@paribarikdoctor.com। অ্যাকাউন্টটি আপনার কি না নিশ্চিত হয়ে আমরা মুছে দেব।

মুছে ফেললে কী হয়

  • সঙ্গে সঙ্গে সব ডিভাইস থেকে সাইন আউট হয়ে যাবেন, এবং ওষুধের রিমাইন্ডার আর আসবে না।
  • আপনার মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট খোলা যাবে।
  • ৩০ দিন পর আপনার নাম, ফোন নম্বর, ইমেইল, ওষুধের তালিকা ও খাওয়ার হিসাবসহ ব্যক্তিগত সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
  • নিরাপত্তা ও আইনি প্রয়োজনে প্রশাসনিক কাজের রেকর্ড নাম-পরিচয় ছাড়া রাখা হতে পারে।