স্বাস্থ্য পরামর্শ
পারিবারিক ডক্টরের লেখা ও ভিডিও সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য। প্রত্যেক মানুষের শরীর ও রোগ আলাদা, তাই এখানে পড়া কোনো কথা নিজের ক্ষেত্রে প্রয়োগ করার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। কোনো লেখা পড়ে ওষুধ শুরু, বন্ধ বা পরিমাণ বদলাবেন না।
ওষুধের রিমাইন্ডার
রিমাইন্ডার শুধু আপনার দেওয়া সময়সূচি মনে করিয়ে দেয়। কোন ওষুধ কখন কতটুকু খাবেন, সে তথ্য ঠিক আছে কি না তা অ্যাপ যাচাই করে না — প্রেসক্রিপশন ও চিকিৎসকের পরামর্শই শেষ কথা। রিমাইন্ডার দেরিতে আসতে বা না-ও আসতে পারে।
জরুরি অবস্থা
বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি, বেশি রক্তপাত বা অন্য কোনো জরুরি অবস্থায় দেরি না করে ৯৯৯ নম্বরে ফোন করুন বা নিকটস্থ হাসপাতালে যান।
বাইরের লিঙ্ক
কোনো লেখায় অন্য ওয়েবসাইটের লিঙ্ক থাকলে, সেই সাইটের তথ্যের দায় সেই সাইটের।